SEO-FAST.RU

Реферальные банеры

টাকা তুলতে ব্যাংকে কঙ্কাল

 টাকা তুলতে ব্যাংকে কঙ্কাল-

বোন করলা মুন্ডার কঙ্কাল কাঁধে নিয়ে ভাই জিতু মুন্ডা ব্যাংকে


ওড়িশার, কেওনঝড় জেলার গ্রামীণ ব্যাংকের মালিপোসি শাখায় টাকা রাখতেন জিতু মুন্ডার তার বোন করলা মুন্ডা নামে৷ কারণ তিনি ছিলেন নিরক্ষর। গত ২৬ জানুয়ারি বোন করলা মারা যান৷ তাঁর অ্যাকাউন্টে তখন ১৯ হাজার ৩০০ টাকা জমা ছিলো৷ বোনের মৃত্যুর পর দাদা জিতু ব্যাংকে গেলেন সেই টাকা তুলতে। কিন্তু বার বার ব্যাংকে গিয়েও ওই টাকাটুকু তোলার পদ্ধতি জানতে পারেনি। ব্যাঙ্কের ম্যানেজার জবাব দিয়েছেন, যাঁর নামে অ্যাকাউন্ট তিনি না এলে টাকা তোলা যাবে না। তিনি বহুবার বলার চেষ্টা করেছেন, অ্যাকাউন্ট বোনের নামে৷ আর বোন মারা গিয়েছেন। তাঁকে কী করে ব্যাংকে নিয়ে আসা! নিরক্ষর আদিবাসী মানুষটির কথায় গুরুত্বই দেননি ব্যাংক কর্তারা৷ তাঁদের একই কথা, টাকা তুলতে হলে যাঁর নামে অ্যাকাউন্ট, তাঁকেই আসতে হবে।

উপায়-অন্ত না দেখে জিতু বোনের কবর খুঁড়ে ফেললেন। বোনের কঙ্কাল ঘাড়ে নিয়ে দাদা চললেন ব্যাংকে। ১৯ হাজার ৩০০ টাকা তুলতে! একটা আস্ত কঙ্কাল নিয়ে ঢুকে পড়ল ব্যাংকের ভিতরে৷ শুরু হলো মহা হইচই৷ পুলিশ এল। প্রশাসনের টনক নড়ল অবশেষে৷ সাড়ে ১৯ হাজার টাকার জন্য কবর থেকে তুলে আনতে হলো বোনের কঙ্কাল। 

জিতুর বোন মারা গিয়েছিলেন ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসে৷ এই ভূখণ্ডে ক্যালেন্ডারও বড্ড নির্মম।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

SEO-FAST.RU

Реферальные банеры